ঘুমের ঘরে থাকিস কেন
ও ঘুম পাড়ানীর মা
চোখ না খুললে হয়না সকাল
এই কথাটি জানিস না ?
অনেক জনের তো সকাল হলেও
হয়না সকাল কখনও
চোখ যে তাদের আছেই আঁকা
দৃষ্টি পায়নি এখনও
হয়ত সে ভাবে, কাল সকালেই
সব পারবে দেখতে
হয়কি এমন কখনও?
তাই তো বলি-
ও ঘুম পাড়ানীর মা
আশীষ না তুই, আমার বাড়ী কখনও ||
khub sundar...
ReplyDelete