Tuesday, 1 March 2011

বসন্ত

সে এসেছে সময়ের
               নির্ধারণের সাথে সাথে
দক্ষিনা বাতাসের স্রোতে
               মাধবী, তুমিও কি এসে গেছ
বসন্ত তোমার সৌরভ নিয়ে
               লাল, পলাশের গাছে গাছে 
কোথায় যেন কোকিল ডাকে
               গায়ে একি শিহরণ জাগে
পুলক লাগে প্রাণে 
               কিছুক্ষন আনন্দ দিয়ে 
চলে যাবে অনেক ব্যাথা দিয়ে 
                উদাসী হাওয়ার  দিকে তাকিয়ে বলি,
বিদায় নেবে এবার তুমি 
                জানি আসবে আবার 
কোকিল ডাকার সাথে |

সেদিন কি হবে

বার্তা পেলাম পৃথিবী নাকি
                  ধংশ হয়ে যাবে
সবাই একদিন একাকার হয়ে ভেসে যাবে
                  পৃথিবীতে কি শুধু মানুষ থাকে?
জীব, জন্তু, পশুপাখি এরা কোথায় যাবে?
                   সেদিন কি তবে উঠবে না সূর্য্য
হবেনা রাত, দেখা যাবেনা মোহময়ী চাঁদ তারা
                   তখন তোমার আমার কি হবে?
ভেবেছ কখনও ?
                   তাই বলি, তোমরা যখন বার্তা পেয়েই গেছ
সব একাকার হয়ে যাব
                   তবে কেন এত হানাহানি
এত কেন বিদ্বেষ?
                   একাকার হতে হলে
মৃত্যু কে ডাকতে হবে কেন 
                   দিয়ে হাতছানি
কেন এখনি হওয়া যায়না
                   ভালবেসে একাকার
মরণ আসলেও ভয় পাবনা 
                    জানি সাথে আছে
তোমার হাতে, আমার হাত |