Saturday, 2 July 2011

দৃষ্টি

ঘুমের ঘরে থাকিস কেন
               ও ঘুম পাড়ানীর মা
চোখ না খুললে হয়না সকাল
               এই কথাটি জানিস না ?
অনেক জনের তো সকাল হলেও
               হয়না সকাল কখনও
চোখ যে তাদের আছেই আঁকা 
               দৃষ্টি পায়নি এখনও
হয়ত সে ভাবে, কাল সকালেই 
               সব পারবে দেখতে
               হয়কি এমন কখনও? 
তাই তো বলি-
               ও ঘুম পাড়ানীর মা
আশীষ না তুই, আমার বাড়ী কখনও  ||
                

Monday, 27 June 2011

চলে গেলে

জানি তুমি চলে গেছ
               সেই কোন অদূরে
এটাও জানি কখনও তুমি
               আসবেনা ক্ষনিকেরও তরে
তবু এখন ভালোলাগে
               সেই স্মৃতিগুলো নিয়ে
জীবনের শেষ দিন পর্যন্ত
               যাব আমি বয়ে
আনন্দে একদিন ভাসিয়েছিলাম ভেলা
               আজ মনে হয় নেহাতই ছেলেখেলা
মনের মুকুটে থাকনা লুকোনো
               জানতে পারবেনা কেউ
                          কোনদিন কখনও
তাই শুধু বলি, যেখানেই থাক তুমি
                শান্তিতে থেকো
পরজন্ম বলে থাকে যদি
                দেখা হবে,
                          মনে রেখো ||         

"তুমি বলেছিলে"

তুমি বলেছিলে, লেখো তুমি, পড়ব আমি
                     পড়াতেই নাকি তোমার আনন্দ
লেখনি কেমন হলো, হয়ত ভালো হয়ত মন্দ
                     মন্দ হলেও পড়তে নাকি ভালো লাগে তোমার
এই বিশ্বাস নিয়ে তাই লিখি বার বার
                     ভুলটা যখন সঠিক করো
আরো ভালো লাগে লিখতে
                     মনে হয় তখন বসে পরি
তোমার কাছে আরো অনেক কিছু শিখতে
                     শেখার তো কোনো শেষ হয়না
আমি জানি তুমি পারবে
                     আমার থেকেও অনেক ভালো কিছু 
                                                                     লিখতে ||   

Wednesday, 15 June 2011

S. M. S

হঠাৎ কেমন জীবন টা পালটে গেল
চিঠি পত্র লেখা কি সবাই ভুলেই গেল
সবার হাথে ছোট একটা জিনিস একি !
আঙ্গুল দিয়ে সবাই ওটা করছে টাকি
বিজয়া চিঠি, প্রেমের চিঠি...
কত ছিল মাধুর্য্য যে তার 
পিওন যখন আসত বাড়ীতে
দরজা খুলতাম দৌড়ে গিয়ে
সে দিন গুলো আসবে না আর ফিরে
হাতের লেখাগুলো কি যাবই এবার ভুলে
ছোট্ট যন্ত্রটা করলো কি রে
চিঠি লেখা বন্ধ হলো
S.M.S. এর কবলে পড়ে |      

আকাশ, বাতাস বৃষ্টি

সকাল থেকে আকাশের মন ভার
                  গুমোট হয়ে রাগ করে সে বসে আছে
বৃষ্টির সাথে তার ভারী ভাব
                  অপেক্ষায় বসে থাকা আর তার না সাজে
মেঘ দিয়ে সে ডাক পাঠায়
                  কখন সে আসবে তার কাছে
মেঘ বলে, ডাকছি তাকে
                  আসবে নাকি সে বাতাসের ডাকে
শুনে আকাশের খারাপ হলো মন
                  বৃষ্টি কি তাহলে বাতাস কেই ভালবাসে
হঠাৎ আকাশ কালো হলো
                  বাতাস তাকে ডাক পাঠালো
বৃষ্টি এলো না বাতাসের কাছে
                  আকাশের রাগ, দুক্ষ, অভিমান দেখে
বৃষ্টি ঝাঁপ দিলো আকাশের বুকে |

Thursday, 19 May 2011

রং

যদি আকাশ হলো নীল
                  লাল হলো পলাশ
মন কে সবুজ কর
                  এইটুকু আমার আশ
মন কে হিংসা দিয়ে
                   কখনও করোনা কালো
সবাই কে ভালোবেসে
                   হই যেন সবার চোখের আলো
দুঃখ কে জয় করতে শিখিয়ে
                   হলুদ রং কে নাও মিশিয়ে
প্রেম আসুক হাজার রং নিয়ে
                    লাল, নীল, সবুজ, হলুদ, দিয়ে
সবার সাথে একাকার হয়ে
                    যাব মিলে, মিশে
রানু রং হয়ে থাক
                    আমার এই হৃদয়ের পাশে||

এক পাহাড়ের কথা

এক পাহাড়ের দুঃখ দেখেছ কোনদিন ?
                    তার চোখের পাতার ফাক দিয়ে
জল পড়তে দেখেছি, রাত দিন
                     যাকে বল তোমরা ঝরনা
আমি তাকে বলি কান্না
                     তার সৌন্দর্য্য লোক দেখে কত
আমি দেখি তার দুঃখ যত     
                     এমন করে মনের ভেতর
দুঃখ জমা  হয়
                     পাহাড়ের মতো সেই দুঃখ
ঝরনা হয়ে বেরিয়ে আসে
                     চোখের পাতা দিয়ে
আমার চোখের জল, মোছানোর লোক আছে কত
                     তোমার তো নেই আমার মতো
তোমার সৌন্দর্য্য দেখার জন্য
                     লোক আসে শত শত
সেই আনন্দে থাক তুমি, অটুট হয়ে
দেখবে দুঃখ কোথায় হারিয়ে গেছে
                     ঐ গাছের পাতার ফাঁক দিয়ে||                      






Sunday, 15 May 2011

প্রার্থনা

ভয় কে যদি জয় করতে শিখিয়েছো
            ভয় আসে কেন বার-বার
মনে যদি আঘাত দিলে
             মন কে কঠিন করনি
                         কেন প্রভু আমার
বেঁধেছ-যখন নিত্য কাজে
             প্রাচীর দিলে কেন চারপাশে
পালাবার পথ নেই আমার
             তবু তোমার কাছে আসার আশ
মুক্ত হতে চাইছে, এক নিমেষে
             এই জীবন
উদার চেতনা নিয়ে
             পারি যেন, পাড়ী দিতে
নতুনের সাথে নিয়ে
             ফেলে দিয়ে সব পুরাতন||        

দূর দীপবাসিনী

  ও দূর দীপবাসিনী 
           কবে তুমি আসবে হেথায়
            তাতো বলনি...
পাহাড় সমুদ্র ওপারে,
             আছ তুমি, জানি আমি
এই জানাটুকু রয়ে গেল
             এক গভীর বিশ্বাসে|
চিরন্তন সত্য না
             সে তো হবেই অনায়াসে 
আসার অপেক্ষায় থাকি
             প্রতিদিন প্রতিমুহুর্তে
কবে তুমি আসবে হেথায়
              তাতো বলনি...   
দিন, মাস, বছর যায়
              আকাশের দিকে তাকিয়ে ঠায় 
অপেক্ষাটা ভালো লাগে
               যখন আসার নিশ্চয়তা থাকে
তবু আমি বলি আবার
               কবে তুমি আসবে হেথায়
তাতো বলনি...

বাউল

এক তারাটি বাজে শুনি
                  একটা তারের সুরে
সুরে সুরে, ভরলো ভুবন
                   বাউল তাকি জানে?
চলছে বাউল নিজের মনে,
                    যাচ্ছে কোথায় সে না জানে
সামনে দিকে ধু-ধুর পানে
                    নাম না জানা কোন সে গ্রামে
বসলো সে যে গাছের ছায়ায়
                    সামনে তার নদী যায় বয়ে যায়
ধরল সে যেই, একতারাতি
                    আপন মনে গাইল সে-কি
উদাস হলো আকাশ-বাতাস
                    একটি তারের সুরে
নদীর ধারে বসলো মেয়ে
                    বাউল পানে  তাকায় চেয়ে
মনটা যে তার উতলা হলো
                    গানটি তাহার শুনে
পারল না ছাড়তে তাকে
                    আকুল হলো সুরে ডাকে
বাউল বলে " যাও গো তুমি
                    সন্ধা বুঝি নামে "   
 এখন আমার যাবার সময়
                    জানিনা সে কোন ঠিকানায়
মেয়ে বলে, "যাবে তুমি যেদিক পানে
                    সঙ্গী হব তোমার সনে || 
  


Tuesday, 1 March 2011

বসন্ত

সে এসেছে সময়ের
               নির্ধারণের সাথে সাথে
দক্ষিনা বাতাসের স্রোতে
               মাধবী, তুমিও কি এসে গেছ
বসন্ত তোমার সৌরভ নিয়ে
               লাল, পলাশের গাছে গাছে 
কোথায় যেন কোকিল ডাকে
               গায়ে একি শিহরণ জাগে
পুলক লাগে প্রাণে 
               কিছুক্ষন আনন্দ দিয়ে 
চলে যাবে অনেক ব্যাথা দিয়ে 
                উদাসী হাওয়ার  দিকে তাকিয়ে বলি,
বিদায় নেবে এবার তুমি 
                জানি আসবে আবার 
কোকিল ডাকার সাথে |

সেদিন কি হবে

বার্তা পেলাম পৃথিবী নাকি
                  ধংশ হয়ে যাবে
সবাই একদিন একাকার হয়ে ভেসে যাবে
                  পৃথিবীতে কি শুধু মানুষ থাকে?
জীব, জন্তু, পশুপাখি এরা কোথায় যাবে?
                   সেদিন কি তবে উঠবে না সূর্য্য
হবেনা রাত, দেখা যাবেনা মোহময়ী চাঁদ তারা
                   তখন তোমার আমার কি হবে?
ভেবেছ কখনও ?
                   তাই বলি, তোমরা যখন বার্তা পেয়েই গেছ
সব একাকার হয়ে যাব
                   তবে কেন এত হানাহানি
এত কেন বিদ্বেষ?
                   একাকার হতে হলে
মৃত্যু কে ডাকতে হবে কেন 
                   দিয়ে হাতছানি
কেন এখনি হওয়া যায়না
                   ভালবেসে একাকার
মরণ আসলেও ভয় পাবনা 
                    জানি সাথে আছে
তোমার হাতে, আমার হাত |

Wednesday, 23 February 2011

বৃষ্টি ভেজা রাতে

তুমি এসেছিলে বৃষ্টি ভেজার রাতে
দরজা তখন বন্ধ ছিল, আঘাত
                        করেছিলে বারে বারে
খুলতে আমি পারিনি,
                        কোনো অজানা ভয়ঙ্করে |
দেখতে তখন পেয়েছিলাম
                        আবছা, আবছা চোখে
আকাশের বজ্রপাতের সঙ্গে
                        দরজার করাঘাত যেন
একই সঙ্গে বাজে
                        ভয় পেয়েছিলাম,
যদি কেউ দেখে ফেলে পাছে
                      নাম ধরে ডেকেছিলে আমায়
দরজাটা পারিনি খুলতে
                     আসব আবার 
প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলে চলে
                      আসনি আজও তুমি
প্রতীক্ষায় থাকি বসে
                      জানি তুমি আসবে আবার
বৃষ্টি ভেজা রাতে ||