Saturday, 2 July 2011

দৃষ্টি

ঘুমের ঘরে থাকিস কেন
               ও ঘুম পাড়ানীর মা
চোখ না খুললে হয়না সকাল
               এই কথাটি জানিস না ?
অনেক জনের তো সকাল হলেও
               হয়না সকাল কখনও
চোখ যে তাদের আছেই আঁকা 
               দৃষ্টি পায়নি এখনও
হয়ত সে ভাবে, কাল সকালেই 
               সব পারবে দেখতে
               হয়কি এমন কখনও? 
তাই তো বলি-
               ও ঘুম পাড়ানীর মা
আশীষ না তুই, আমার বাড়ী কখনও  ||
                

Monday, 27 June 2011

চলে গেলে

জানি তুমি চলে গেছ
               সেই কোন অদূরে
এটাও জানি কখনও তুমি
               আসবেনা ক্ষনিকেরও তরে
তবু এখন ভালোলাগে
               সেই স্মৃতিগুলো নিয়ে
জীবনের শেষ দিন পর্যন্ত
               যাব আমি বয়ে
আনন্দে একদিন ভাসিয়েছিলাম ভেলা
               আজ মনে হয় নেহাতই ছেলেখেলা
মনের মুকুটে থাকনা লুকোনো
               জানতে পারবেনা কেউ
                          কোনদিন কখনও
তাই শুধু বলি, যেখানেই থাক তুমি
                শান্তিতে থেকো
পরজন্ম বলে থাকে যদি
                দেখা হবে,
                          মনে রেখো ||         

"তুমি বলেছিলে"

তুমি বলেছিলে, লেখো তুমি, পড়ব আমি
                     পড়াতেই নাকি তোমার আনন্দ
লেখনি কেমন হলো, হয়ত ভালো হয়ত মন্দ
                     মন্দ হলেও পড়তে নাকি ভালো লাগে তোমার
এই বিশ্বাস নিয়ে তাই লিখি বার বার
                     ভুলটা যখন সঠিক করো
আরো ভালো লাগে লিখতে
                     মনে হয় তখন বসে পরি
তোমার কাছে আরো অনেক কিছু শিখতে
                     শেখার তো কোনো শেষ হয়না
আমি জানি তুমি পারবে
                     আমার থেকেও অনেক ভালো কিছু 
                                                                     লিখতে ||   

Wednesday, 15 June 2011

S. M. S

হঠাৎ কেমন জীবন টা পালটে গেল
চিঠি পত্র লেখা কি সবাই ভুলেই গেল
সবার হাথে ছোট একটা জিনিস একি !
আঙ্গুল দিয়ে সবাই ওটা করছে টাকি
বিজয়া চিঠি, প্রেমের চিঠি...
কত ছিল মাধুর্য্য যে তার 
পিওন যখন আসত বাড়ীতে
দরজা খুলতাম দৌড়ে গিয়ে
সে দিন গুলো আসবে না আর ফিরে
হাতের লেখাগুলো কি যাবই এবার ভুলে
ছোট্ট যন্ত্রটা করলো কি রে
চিঠি লেখা বন্ধ হলো
S.M.S. এর কবলে পড়ে |      

আকাশ, বাতাস বৃষ্টি

সকাল থেকে আকাশের মন ভার
                  গুমোট হয়ে রাগ করে সে বসে আছে
বৃষ্টির সাথে তার ভারী ভাব
                  অপেক্ষায় বসে থাকা আর তার না সাজে
মেঘ দিয়ে সে ডাক পাঠায়
                  কখন সে আসবে তার কাছে
মেঘ বলে, ডাকছি তাকে
                  আসবে নাকি সে বাতাসের ডাকে
শুনে আকাশের খারাপ হলো মন
                  বৃষ্টি কি তাহলে বাতাস কেই ভালবাসে
হঠাৎ আকাশ কালো হলো
                  বাতাস তাকে ডাক পাঠালো
বৃষ্টি এলো না বাতাসের কাছে
                  আকাশের রাগ, দুক্ষ, অভিমান দেখে
বৃষ্টি ঝাঁপ দিলো আকাশের বুকে |

Thursday, 19 May 2011

রং

যদি আকাশ হলো নীল
                  লাল হলো পলাশ
মন কে সবুজ কর
                  এইটুকু আমার আশ
মন কে হিংসা দিয়ে
                   কখনও করোনা কালো
সবাই কে ভালোবেসে
                   হই যেন সবার চোখের আলো
দুঃখ কে জয় করতে শিখিয়ে
                   হলুদ রং কে নাও মিশিয়ে
প্রেম আসুক হাজার রং নিয়ে
                    লাল, নীল, সবুজ, হলুদ, দিয়ে
সবার সাথে একাকার হয়ে
                    যাব মিলে, মিশে
রানু রং হয়ে থাক
                    আমার এই হৃদয়ের পাশে||

এক পাহাড়ের কথা

এক পাহাড়ের দুঃখ দেখেছ কোনদিন ?
                    তার চোখের পাতার ফাক দিয়ে
জল পড়তে দেখেছি, রাত দিন
                     যাকে বল তোমরা ঝরনা
আমি তাকে বলি কান্না
                     তার সৌন্দর্য্য লোক দেখে কত
আমি দেখি তার দুঃখ যত     
                     এমন করে মনের ভেতর
দুঃখ জমা  হয়
                     পাহাড়ের মতো সেই দুঃখ
ঝরনা হয়ে বেরিয়ে আসে
                     চোখের পাতা দিয়ে
আমার চোখের জল, মোছানোর লোক আছে কত
                     তোমার তো নেই আমার মতো
তোমার সৌন্দর্য্য দেখার জন্য
                     লোক আসে শত শত
সেই আনন্দে থাক তুমি, অটুট হয়ে
দেখবে দুঃখ কোথায় হারিয়ে গেছে
                     ঐ গাছের পাতার ফাঁক দিয়ে||