তুমি এসেছিলে বৃষ্টি ভেজার রাতে
দরজা তখন বন্ধ ছিল, আঘাত
করেছিলে বারে বারে
খুলতে আমি পারিনি,
কোনো অজানা ভয়ঙ্করে |
দেখতে তখন পেয়েছিলাম
আবছা, আবছা চোখে
আকাশের বজ্রপাতের সঙ্গে
দরজার করাঘাত যেন
একই সঙ্গে বাজে
ভয় পেয়েছিলাম,
যদি কেউ দেখে ফেলে পাছে
নাম ধরে ডেকেছিলে আমায়
দরজাটা পারিনি খুলতে
আসব আবার
প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলে চলে
আসনি আজও তুমি
প্রতীক্ষায় থাকি বসে
জানি তুমি আসবে আবার
বৃষ্টি ভেজা রাতে ||
Kobita ta besh hoyeche
ReplyDelete